ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনে সম্মতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি। ফলে আগামী বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে পারবে না কোম্পানিটি।এজন্য কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
তবে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারেন্স পাওয়া গেলে পরবর্ততী বোর্ড সভার সময় ও স্থান নোটিশ আকারে জানানো হবে। আর সেই পর্ষদ সভায় নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর আলোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
/এসএনএইচ