ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ২৭ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে পরিচালনা পর্ষদ। স্থান ও সময় পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।
নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৭৪ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৩ টাকা ০৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৪ সময়ে সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ৪০ টাকা ৭৫ পয়সা এবং এনএভি ছিল ১৭১ টাকা ৩০ পয়সা।
/এসএনএইচ