সম্প্রতি পর্ষদ সভায় এই বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংক এশিয়ার ইস্যু করা এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর এবং সুদ হার হবে ফ্লোটিং রেট।
মূলত ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন শর্ত (টায়ার-২) পূরণে এই বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্যাংকটি।
তবে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে ব্যাংকটি।
/এসএনএইচ