যুক্তরাষ্ট্রে সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই

এসিআই লিমিটেডযুক্তরাষ্ট্রে নতুন সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করার পরিকল্পনা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত এসিআই লিমিটেড কোম্পানি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করতে একটি পরিকল্পনাও অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির মতো মানসম্পন্ন পণ্য উৎপাদনে সহায়তা করবে এসিআইয়ের এই সহযোগী প্রতিষ্ঠান।  এসিআই হেলথ কেয়ার লিমিটেডের মাধ্যমে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হবে।
এছাড়া নারায়ণগঞ্জে এসিআইয়ের নির্মিতব্য ফার্মা প্লান্টে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ, বিপণন ও বিতরণ কার্যক্রমও সহজ  করবে নতুন ওই প্রতিষ্ঠান। বলা যায়, প্রাথমিকভাবে পণ্যের মান উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার মতোই কাজ করবে নতুন এই প্রতিষ্ঠানটি।
/এসএনএইচ