ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত অর্থবছরের একই সময়ে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২২ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) লোকসান হয়েছে ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৩ পয়সা।
চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিকীতে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ১১ পয়সা এবং গত ৩০ জুন পর্যন্ত এনএভি ১২ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।ওই বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। বর্তমানে কোম্পানিটি ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত। বর্তমান বাজারে কোম্পানিটির ৫ কোটি ২১ লাখ ৫২ হাজার ৫শটি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৫৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ