উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন কমেছে ৪১ কোটি ২৬ লাখ টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে কমেছে ৩৫ কোটি টাকা এবং সিএসইতে কমেছে প্রায় ৬ কোটি টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং এককার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩৫ কোটি ৪৬ লাখ টাকা।
এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ১৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৬ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে রবিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৮টির এবং দাম পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স, সিঙ্গার বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং তাল্লু স্পিনিং।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৮৩ লাখ টাকা।
রবিবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬৪ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০০ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১২ হাজার ৬৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪১ পয়েন্টে কমে অবস্থান করছে ১ হাজার ১৮ পয়েন্টে।
এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং দাম পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, লংকা বাংলা ফিন্যান্স, আল আরাফা ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, ওয়ান ব্যাংক, কেডি ক্যাকসেসোরিজ, লাফার্জ সুমরা সিমেন্ট এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
/এসএনএইচ