কেপিপিএলর নগদ লভ্যাংশ অ্যাকাউন্টে জমা

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডপুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল) কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার শেয়ার আছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।
ঘোষিত ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ হিসাবে সাধারণ বিনিয়োগকারীরা মোট ৪ কোটি ৪৪ লাখ টাকা ৬৮ হাজার টাকা পাবে।
/এসএনএইচ