সিঙ্গার বাংলাদেশের আরও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সিঙ্গার বাংলাদেশপুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য আরও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল।
গত ৩১ ডিস্বের ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মোট ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।
মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৫ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে পরিচালনা পর্ষদ। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ।
নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮১ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা।
/এসএনএইচ