অবৈধ মানি এক্সচেঞ্জারকে দোকান ভাড়া না দেওয়ার পরামর্শ

অবৈধ মানি এক্সচেঞ্জ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনও প্রকার লেনদেন ও দোকান ভাড়া চুক্তি না করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সবার সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে।

এমন অবস্থায়, সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনও ধরনের লেনদেন, দোকান ভাড়া চুক্তি সম্পাদন ইত্যাদি হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।