মারিকো বাংলাদেশের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ জমা

মারিকো বাংলাদেশ লিমিটেডপুঁজিবাজারের তালিকাভুক্ত মারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের অন্তবর্তীকালীন যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, চলতি অর্থবছরে (৩১ মার্চ, ২০১৬) কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর-২০১৫) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৫৬ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ শেয়ার আছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ