পূবালী ব্যাংকের বোর্ড সভা ১০ মার্চ

পূবালী ব্যাংকপুঁজিবাজারের তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল ৫টায় কোম্পানির বোর্ড রুতে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ বোনস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী পর্ষদ সভা আহ্বান করেছে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
/এসএনএইচ