দুই ইউনিটের উৎপাদন বন্ধ করবে কে অ্যান্ড কিউ

কে অ্যান্ড কিউপুঁজিবাজারের তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির কার্বন রড ইউনিট (ইউনিট-১) এবং আলকাতরা ইউনিটের (ইউনিট-২) উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগির ওই দুই ইউনিটের উৎপাদন বন্ধে বিনিয়োগ বোর্ডে আবেদন করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন স্থগিত করার জন্য ইউনিট দুটির আইআরসি, ইআরসি, টিন, ই-টিন, ভ্যাট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, কারখানার সনদ, কারখানার নিবন্ধন, ফায়ার সুরক্ষা সনদ, পরিবেশ সনদ ইত্যাদি বাতিল এবং প্রয়োজনীয় সংশোধনীর জন্য আমদানি-রপ্তানি বিভাগের প্রধান নিয়ন্ত্রক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও ভ্যাট বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে আবেদন করা হবে।
এছাড়া পরিত্যক্ত উপাদান হিসেবে ওই দুই ইউনিটের অব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতিও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।   ক্রেতা পাওয়া গেলে ন্যায্য দামে সেগুলো বিক্রয় করবে কোম্পানিটি।
/এসএনএইচ