অর্থমন্ত্রীকে অগ্রণী ও রূপালী ব্যাংকের শুভেচ্ছা







অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন কর্মকর্তারাপ্রবাসে মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার- ২০১৬ পাওয়ায় অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে গিয়ে পৃথক পৃথকভাবে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আব্দুল হামিদ এবং রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. ফরিদ উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানান।
আগামী ২৪ মার্চ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পদক গ্রহণ করবেন অর্থমন্ত্রী।
/এসআই/ এমএনএইচ/