এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৪০৯ কোটি ৭৫ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে সাড়ে ৭০ কোটি টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ১০ দশমিক ৪৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-আমান ফিড, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, সিএমসি কামাল, লংকা-বাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, বিএসআরএম লিমিটেড, সিনো বাংলা, কাশেম ড্রাইসেল এবং ওরিয়ন ফার্মা।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২০ কোটি ০৪ লাখ টাকার শেয়ার।
সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৩১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯৯ দশমিক ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৫০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৮০৬ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম লাইফ ইন্সুরেন্স, লংকা বাংলা ইন্সুরেন্স, ইউসিবি, ইউনাইটেড এয়ার, আইটিসি, এনএফএমএল, আমান ফিড এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ