কেয়া কসমেটিকসের পর্ষদ সভা ১৬ মার্চ

কেয়া কসমেটিকসপুঁজিবাজারের তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী পর্ষদ সভা আহ্বান করেছে।
এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল।
/এসএনএইচ