অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে বাস্তবায়ন হচ্ছে, তার বড় উদাহরণ হলো বাংলাদেশ ট্রেড পোর্টাল। তিনি বলেন, এ ট্রেড পোর্টাল চালুর মাধ্যমে বাংলাদেশ আজ গ্লোবাল মার্কেটের সঙ্গে যুক্ত হলো। আজ আমাদের যে যাত্রা শুরু হলো, তা অব্যাহত থাকবে এবং সময়মতো এ পোর্টালের সব তথ্য হালনাগাদ করা হবে।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ীদের সাহায্য করাই সরকারের কাজ। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা লাভ করছি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ উদ্দিন আকবর, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।
/এসআই/এমএনএইচ/