সিনো বাংলার শেয়ার প্রতি আয় ৩১ পয়সা

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজপুঁজিবাজারের তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (নভেম্বর-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত অর্থবছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল মাত্র ২৩ পয়সায়। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ০৮ পয়সা।
এছাড়া প্রথম প্রান্তিকে (নভেম্বর-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির এনএভি ছিল ২৪ টাকা ৯৩ পয়সা।
বর্তমান ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্ত পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ