কোম্পানিটির সম্পদ পুনঃর্মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানিটির হিসাব মতে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির সম্পদ ছিল ৮ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৩১৭ টাকার। সে হিসাবে কোম্পানির সম্পদ বেড়েছে ১৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ১৮৩ টাকা বা ১৫৭ দশমিক ৫১ শতাংশ।
কোম্পানি সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানির পর্ষদ সভায় কোম্পানির মালিকানাধীন জমিসহ সব সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়। যোগ্য ভ্যালুয়েশন কোম্পানির মাধ্যমে পুনর্মূল্যায়ন করার পর কোম্পানির জমি ও সংশ্লিষ্ট সম্পদের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২২ কোটি ৩৮ লাখ।
২০১৪ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে কোম্পানিটি ১২ কোটি টাকা সংগ্রহ করে।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
/এসএনএইচ