ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু ২৩ মার্চ

ড্রাগন সোয়েটারশেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ মার্চ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ওই দিন কোম্পানিটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিভুক্ত হয়ে লেনদেন শুরু হবে। ডিএসইতে এ কোম্পানির  ট্রেডিং কোড হবে ‘DSS’ এবং কোম্পানি কোড হবে- 17471।
গত ১৬ মার্চ শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে শেয়ার জমা করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
জানা যায়, কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি এ টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থ কোম্পানি মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।
/এসএনএইচ/