ইউনিয়ন ক্যাপিটালের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

ইউনিয়ন ক্যাপিটলপুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা।
/এসএনএইচ/