ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৩ কোটি ৩২ লাখ ১১ হাজার ২৩৬ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৮৮ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ৩৬৬ কোটি টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে ২১ দশমিক ৮১ শতাংশ লেনদেনে বেড়েছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে, ৩৭ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ২৬ শতাংশ বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৬৮৬ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বা ২ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১২৯টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২৫টির এবং শেয়ার লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফিন্যান্স, ইবনে সিনা, বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, আমান ফিড, তিতাস গ্যাস, কেডিএস অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন এবং পাওয়ার গ্রিড।
সিএসই
অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৬৩ কোটি ৮৬ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৪৮ কোটি টাকার বেশি।
গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৬৪ পয়েন্ট বা ২ দশমিক ০১ শতাংশ বেড়ে ৮ হাজার ৩০৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৬৪ পয়েন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১২ হাজার ৩৭৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৭৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৫ পয়েন্ট বা ২ দশমিক ৫৮ শতাংশ বেড়ে অবস্থান করে ৯৯৪ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ডোরিন পাওয়ার, ডেল্টা-ব্রাক হাউজিং, কেয়া কসমেটিকস, কডিএস এক্সেসরিজ, লংকা-বাংলা ফিন্যান্স, ড্রাগন সোয়েটার, বিএসআরএম স্টিল, আইটি কনসালটেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট এবং তিতাস গ্যাস।
/এসএনএইচ/