স্পট মার্কেটে ট্রাস্ট ব্যাংকের লেনদেন শুরু সোমবার

ট্রাস্ট ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড কোম্পানির শেয়ার আগামী সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
আগামী সোমবার থেকে স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আর আগামী ১৩ এপ্রিল কোম্পানির রেকর্ড ডেট থাকায় ওইদিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
এই কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৭ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৯ মে রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, বীর শ্রেষ্ট শহীদ জাহাঙ্গীর গেল, ঢাকা ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৪ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা,  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩ টাকা ২৯ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ২১ টাকা ।
৩১ ডিসেম্বর ২০১৪ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা,  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২ টাকা ৭৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ১৯ টাকা ৮৫ পয়সা ।
/এসএনএইচ/