এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট, আর সিএসসিএক্স কমেছে ২৩ পয়েন্ট।
গত কার্যদিবসের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ২৭ লাখ টাক, আর সিএসইতে লেনদেন বেড়েছে মাত্র ৬৮ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৫৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৪৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ২৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ৫ দশমিক ১১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, আমান ফিড, ইবনে সিনা, পাওয়ার গ্রিড, এসিআই, লংকা-বাংলা ফিন্যান্স এবং স্কয়ার ফার্মা।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৬৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৮১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২১ দশমিক ০৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, লংকা-বাংলা ফিন্যান্স এবং যমুনা অয়েল।
/এসএনএইচ/