ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

গত কার্যদিবসের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৮৪ কোটি ৮৯ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন বেড়েছে মাত্র ১০ লাখ টাকা।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৫০ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ২৯ লাখ টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ১ পয়েন্ট, আর সিএসসিএক্স বেড়েছে ১৮ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৬০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪ কোটি ৮৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, আমান ফিড, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস এবং বেক্স ফর্মা।

বুধবার সিএসই’র লেনদেন চিত্রসিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৪৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ডোরিন পাওয়ার, মবিল যমুনা, বেক্সিমতো লিমিটেড, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, যমুনা অয়েল, লংকা-বাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা অয়েল।
/এসএনএইচ/