এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৫ পয়েন্ট, আর সিএসসিএক্স কমেছে ২২ পয়েন্ট।
গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৭৯ কোটি ৩২ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৫৭ লাখ টাকা।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৩২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং ১০ দশমিক ১২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, আমান ফিড, ইবনে সিনা, ডোরিন পাওয়ার, পাওয়ার গ্রিড, যমুনা ব্যাংক, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, লংকা-বাংলা ফিন্যান্স এবং কেয়া কসমেটিকস।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৮ কোটি ৮৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৫৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে ৮ হাজার ২২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৩৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ৯৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ১২ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার,বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, মবিল যমুনা, লাফার্জ সুরমা সিমেন্ট, এমারেল্ড অয়েল, যমুনা অয়েল এবং স্কায়ার ফার্মা।
/এসএনএইচ/