ইসলামী ব্যাংকের নববর্ষ উৎযাপন

ইসলামী ব্যাংকের নববর্ষ উৎযাপনদেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করেছে বেসরকারি ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি।
আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনব্যাপী আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা প্রদর্শনী, হস্তশিল্পের উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়। সব শেষে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জোন প্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
/এসএনএইচ/