বিএসইসি’র নতুন কমিশনার স্বপন কুমার বালা

স্বপন কুমার বালাপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ড. অধ্যাপক স্বপন কুমার বালা।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
জানা যায়, স্বপন কুমার বালা বিএসইসি থেকে অব্যহতি নেওয়া কমিশনার আরিফ খানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টেড অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। পাশাপাশি প্রফেশনাল অ্যাকাউন্টসদের প্রতিষ্ঠান ইনস্টিটিউড অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি
/এসএনএইচ/