পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে কমেছে ৬৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৩৩ পয়েন্ট, আর সিএসসিএক্স কমেছে প্রায় ৬৯ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৬১ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৬ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৯১ কোটি ৮৩ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ৮৫ কোটি ৮৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৭৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৫ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ১০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, ইবনে সিনা, লংকা-বাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, বেক্স ফার্মা, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড এবং এসিআই ফর্মূলা।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ২৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৯৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ১৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৪ দশমিক ০১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৭১ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, মবিল যমুনা, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এসিআই ফর্মূলা, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার এবং লংকা-বাংলা ফিন্যান্স।
/এসএনএইচ/