প্রথম প্রান্তিকে গ্রামীণ ফোনের শেয়ার প্রতি আয় বেড়েছে

গ্রামীণ ফোনচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-১০১৬) পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ পর‌্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯৬ পয়সা। সুতরাং বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএসই বেড়েছ ১৯ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এ পরিমান ছিল ২৭ টাকা ১৯ পয়সা।
/এসএনএইচ/