গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ৩১ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ টাকা ৭৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৯১ পয়সা।
/এসএনএইচ/