পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৯, সিএসইতে কমেছে ২১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ২১ দশমিক ৫৩ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২১ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ০২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, ডোরিন পাওয়ার, এসিআই, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা এবং লংকা-বাংলা ফিন্যান্স।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই ি

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৬৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ৭৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ৮ হাজার ১২৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১২ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, গ্রামণ ফোন, বিএসআরএম স্টিল, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস এবং যমুনা অয়েল।
/এসএনএইচ/