ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। সুতরাং চলতি অর্থবছরে কোম্পানিটির ইপিএস কমেছে ০৬ পয়সা।
অন্যদিকে, গত নয় মাসের হিসাবে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস বেড়েছে ০৫ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৩ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ১৬ টাকা ৭১ পয়সা।
/এসএনএইচ/