এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৯ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৬২ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ১০ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ১২ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ১১ দশমিক ৫২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং এসিআই।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ২৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ১২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, ইস্টার্ন হাউজিং, এবিবি ফার্স্ট মি. ফান্ড, ডোরিন পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল কায়েদার
সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি
/এসএনএইচ/