মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাক্ষাতকালে মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশে দ্রুত উন্নয়ন হচ্ছে। এ বছর দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ অর্জিত হবে এবং মাথাপিছু আয় ১ হাজার ৪১০ মার্কিন ডলারে উন্নীত হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এফবিসিসিআই এখন বিশ্বের বিভিন্ন দেশে ‘বিনিয়োগ এবং বায়িং মিশন’ পাঠায়। শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শ্রীলংকা থেকে টেক্সটাইল পণ্য আমাদিন করবে।
এ সময় শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বাণিজ্য আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলংকায় বিনিয়োগের আহ্বান জানান।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকায় ২৩ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে এবং ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।
/এসএনএইচ/