পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে বিশেষ অভিযান: মির্জা আজম

পাটের বস্তাধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে আবারও বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে এ সভা আয়োজন করা হয়।
কারাদণ্ড, অর্থদণ্ড, ব্যাংক ঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আইআরসি বা ইআরসি বাতিলের বিধান রেখে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ বাস্তবায়নে এ বিশেষ অভিযান চালু হবে। যদিও  দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে মোবাইলকোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদ ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন প্রমুখ।
/এসআই/এসএনএইচ/