মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে দারিদ্র বিমোচনে তৃণমূল পর্যায়ে উদ্যেক্তাদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পিকেএসএফ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম প্রমুখ।
খলীকুজ্জমান বলেন, দেশে কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। এখন একদিনের মজুরিতে ১০ থেকে ১১ কেজি চাল কেনা যায়। আগে মাত্র সাড়ে তিন কেজি চাল কেনা যেত। দেশের কৃষি অভূতপূর্বভাবে বিকশিত হয়েছে। তবে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখন সামাজিক উন্নয়ন দরকার বলে মনে করেন তিনি।
/এসআই/এসএনএইচ/