দাম বাড়বে পাউরুটি-কেক-বিস্কুটের

পাউরুটি কেক বিস্কুটপাউরুটি, হাতে তৈরি কেক এবং সব ধরনের বিস্কুটের ওপর থেকে বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বনরুটি ও এ ধরনের রুটি এবং হাতে তৈরি কেক ও বিস্কুট; ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকা; স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর ইত্যাদি পণ্য এবং ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবা ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন ২০১২তে সব স্তরে ভ্যাট আরোপ ও রেয়াত গ্রহণের ব্যবস্থা থাকায় বিশেষ কোনও পর্যায়ে ব্যবসায়ীর ওপর ভ্যাটের বোঝা তৈরি হবে না। পণ্যের সরবরাহ শৃঙ্খলার অন্তর্ভুক্ত সবাইকে মূল্য সংযোজনের পরিমাণের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে। এ কারণে অব্যাহতির সংস্কৃতি থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

আরও পড়তে পারেন: সংসদে ৩ লাখ ৪১ হাজার কোটি টাকার বাজেট

 

/ইউআই/এমএনএইচ/