প্রতিবন্ধীদের চাকরি দিলে আয়করে বিশেষ ছাড়ের প্রস্তাব

প্রতিবন্ধীপ্রতিবন্ধীদের অর্থনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে বিশেষ ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বাজেট বক্তৃতায় প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগকর্তাকে আয়করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব করেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা বর্তমান সরকারের একটি অঙ্গীকার। তাদের বিশেষ শারীরিক ও মানসিক যত্ন প্রয়োজন উল্লেখ করে বক্তৃতায় তিনি আরও বলেন, যে নিয়োগকর্তা প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দেবেন তার ক্ষেত্রে পারকুইজিট সীমা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা এবং সেইসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তির প্রাপ্ত চিকিৎসা ভাতা ১০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতির প্রস্তাব করেছেন।
/এমএমআর/এএইচ/
আরও খবর পড়ুন- মোবাইলমোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়ছে