শিক্ষায় বরাদ্দ সর্বোচ্চ হলেও বিদ্যালয় নির্মাণে ব্যক্তিগত উদ্যোগ লাগবে

শিক্ষা খাতশিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থবছরে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার। তারপরও বিদ্যালয় নির্মাণে ব্যক্তি খাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সব রকমের বিদ্যালয় নির্মাণ কাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে প্রায় ৬৩ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ প্রয়োজন। এক্ষেত্রে সামর্থ্যের ঘাটতি থাকায় আমাদের কার্যক্রম এখনও সীমিত। তাই বিদ্যালয় নির্মাণ কাজে ব্যক্তি খাতে উদ্যাগ বাঞ্ছনীয়।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রাথমিক থেকে সব পর্যায়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থান রয়েছে। এছাড়া, শিক্ষা প্রসারের স্বার্থে কোথাও কোথাও কুঁড়েঘরেও বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

বিএনপিলুটপাট সহায়ক বাজেট: বিএনপি