পোশাক খাতে করপোরেট কর কমছে ১৫ শতাংশ





nonameআগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্প খাতে করপোরেট করের হার ১৫ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাজেটে এ খাতের কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি  এই প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অন্যতম রফতানি খাত। দেশের জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের গুরুত্ব বিবেচনা করে সব সময় উল্লেখযোগ্য কর সুবিধা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আরও পড়তে পারেন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ


/জিএম/এমএনএইচ/