পল্লী রেশনিং কর্মসূচি চালুর চিন্তা

বাজেট ২০১৬-১৭হত দরিদ্রদের খাদ্য নিরাপত্তায় পল্লী রেশনিং কর্মসূচির বিষয়টি চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমরা টিআর ও ভিজিএফের পরিবর্তে পল্লী রেশনিং কর্মসূচি চালু করার কথা ভাবছি। এ কার্যক্রমের মাধ্যমে বর্তমান খাদ্য বিতরণের পরিবর্তে সর্বজনীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত  করার প্রয়াস নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থিতকালে তিনি এই তথ্য জানান। 
বর্তমানে ৫০ লাখ হতদরিদ্র পরিবার খাদ্য সুবিধা পায় উল্লেখ করে মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় বর্তমানের এই খাদ্য সহায়তা অব্যহত থাকবে। মহানগর ও অন্যান্য শহরেও হতদরিদ্র পরিবারে খাদ্য বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়তে পারেন: উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের ৪ সূত্র

/ইএইচএস/এমএনএইচ/