বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষার বিষয়টিও

বাজেট ২০১৬-১৭দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হচ্ছে। আর এর স্বচ্ছতা নিশ্চিত করতে বাজেটে জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  
সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, ইতোমধ্যে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ হয়েছে। ২ মার্চ ২০১৬ পর্যন্ত ১৪ লাখ ৯০ হাজার ১০৫জন প্রতিবন্ধী শনাক্ত করে তাদের ডিজ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম ডেটাবেজ এর আওতায় নেওয়া হয়েছে।
আজ তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক  লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় এক লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয় এক লাখ ৮৮ হাজার ৯৬৬ কোটি টাকা ধরা হয়েছে।

অর্থমন্ত্রী নারী ও শিশু উন্নয়ন বিভাগের বক্তৃতায় বলেন, চলতি বছরে গার্মেন্টস এলাকা ও ৬৪ জেলার ১ লাখ ২০ হাজার কর্মজীবী স্তন্যদানকারী মাকে ভাতা প্রদান করা হচ্ছে। গার্মেন্টস কর্মীদের জন্য আশুলিয়ায় ১২ তলা হোস্টেল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০টি উপজেলা কমপ্লেক্স ও ৬০টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নির্যাতনের শিকার নারীর সেবা দেওয়া হচ্ছে। বক্তৃতায় শিশু সুরক্ষা ও বিকাশে তাদের নানাবিধ কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: অনিশ্চিত স্থানীয় শাসনকে দুষলেন অর্থমন্ত্রী

/ইউআই/টিএন/আপ-এআর/