৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জুন ২০২৬, ১৭:২৯ আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

তার সহকর্মী রুহুল আমিন জানান, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাচ্ছিলেন লি চং ইয়ং। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটারা থানার এসআই মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সড়ক দুর্ঘটনায় ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
১২ জনের মৃত্যু: ফিটনেস ছাড়াই কীভাবে চলছিল বাসটি, জানে না বিআরটিএ
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সর্বশেষ খবর
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি