আন্তর্জাতিক সম্মেলনের জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা

বাজেট৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনসহ আন্তর্জাতিক সম্মেলনের জন্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া আগামীতে ঢাকায় অনুষ্ঠিতব্য অন্যান্য সম্মেলনের জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, এ বছর সেপ্টেম্বরে ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন। এ দুটি সম্মেলন আয়োজনের জন্য প্রতীকী বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা। 

আরও পড়তে পারেন: উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে ৪ সূত্র

 

/ইউআই/এমএনএইচ/