ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে প্রজ্ঞাপনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর তথ্য অনুযায়ী, ভর্তুকি বা নগদ সহায়তার জন্য দুই বছর আগের আবেদনপত্র এখন গ্রহণযোগ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোনও যৌক্তিক কারণে দুই বছর আগের রফতানির আয়ের সম্পূর্ণ বা আংশিক অপ্রত্যাবাসন (রফতানির অর্থ দেশে না আসা) থাকলে দাখিলকৃত উক্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। তবে দাখিলকৃত আবেদনপত্র প্রক্রিয়াকরণের পূর্বে সংশ্লিষ্ট অপ্রত্যাবাসিত রফতানি মূল্য প্রত্যাবাসন হওয়া বা নিয়মিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা ডিসকাউন্ট কমিটির অনুমোদন থাকতে হবে।’
/জিএম/জেএইচ/