দ্য এশিয়ান ব্যাংকার প্রদত্ত এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস-২০২১ ক্যাটাগরিতে ‘বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার আয়োজিত ওয়েবিনারে এ পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ জুন) ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
এই পুরস্কার রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশ্বের ৪২টি দেশের ৩০০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটেইল ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য এশিয়ান ব্যাংকার’ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে এ পুরস্কার প্রদান করে।