প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিলো ইসলামী ব্যাংক

দেশের দুস্থ ও শীতার্তদের জন্য ইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান,  এবং ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছ থেকে এই কম্বল গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।