প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘নোট ১১ প্রো’ উন্মোচন করেছে। বাংলাদেশে ‘নোট ১১ প্রো’-ই হেলিও জি৯৬ প্রসেসরের প্রথম স্মার্টফোন।
শনিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ফোনটির আকর্ষণীয় সব ফিচারের মধ্যে আরও আছে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা। গ্রাহকরা অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এবং ‘পিকাবু’ থেকে সহজেই ‘নোট ১১ প্রো’ প্রি-অর্ডার করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির ক্রেতারা বিনামূল্যে পাবেন গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজও।
ইনফিনিক্স জানায়, গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা ভেবেই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ইনফিনিক্স তার ব্যবহারকারীদের জন্য যোগাযোগে নতুন যুগের সূচনা ঘটাচ্ছে। স্মার্টফোনের সব ফিচার ও সুবিধাগুলো ব্যবহারের ক্ষেত্রেও গ্রাহকরা ডিভাইসটি ব্যবহারের পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে পারবেন। এই স্মার্টফোনে আরও রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি, ফলে সারা দিনই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এবং এটিতে আরও রয়েছে ৩৩ ওয়াট র্যাপিড চার্জ সক্ষমতা।
বৈচিত্র্যময় ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’ এর দাম ধরা হয়েছে ২১ হাজার ৪৯০ টাকা। আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোবাইলটি প্রি অর্ডার করতে পারবেন ইনফিনিক্সভক্তরা। এছাড়া ১৯ নভেম্বর থেকে সারা দেশের রিটেইল এবং ব্র্যান্ড স্টোরগুলোতেও পাওয়া যাবে কাঙ্ক্ষিত এই স্মার্টফোনটি।
এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, ইনফিনিক্স সর্বোচ্চ প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অতুলনীয় অভিজ্ঞতা দিতে চায়। অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি তার ফ্ল্যাগশিপ নোট ১১ প্রো স্মার্টফোনে সৌন্দর্য, শক্তিশালী পারফরম্যান্স ও উদ্ভাবনী আইডিয়ার অভাবনীয় সমন্বয় ঘটিয়েছে। সব কিছুর মিশেলে একটি সুন্দর ডিভাইস যারা কিনতে চাচ্ছেন, তাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির এই মোবাইলটি কর্মক্ষেত্রে ব্যবহার, বিনোদন উপভোগ, সৃজনশীল কাজ কিংবা গেমিংয়ের জন্য একটি উপযুক্ত স্মার্টফোন।