অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেমকন গ্রুপের পরিচালক ড. মালিহা মান্নান আহমেদ, কাজী শাহেদ আহমেদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজ ফারুকী চৌধুরী, জেমকন গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড এডমিন সাঈদ আহমেদ ও মীনা বাজারের চিফ এক্সিকিউটিভ শাহীন খান।
অনুষ্ঠানে ড. মালিহা মান্নান ও মমতাজ ফারুকী চৌধুরী তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নতুনদের উদ্দেশে তুলে ধরেন।
জেমকন গ্রুপের এডমিন এক্সিকিউটিভ অপর্ণা সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষ্ঠানে ড. মালিহা মান্নান ও মমতাজ ফারুকী তাদের জীবনের, কর্মক্ষেত্রের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। আমাদের প্রেরণা দিতেই তারা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। কর্মক্ষেত্রে ও সমাজে চলতে নানা বাধা বিপত্তি আসবে, কিন্তু তারপরও যাতে আমরা এগিয়ে যেতে পারি সে বিষয়ে তারা আমাদের পরামর্শ দেন।’
অনুষ্ঠানে নারী দিবসের কেক কাটা হয়। নারী কর্মীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। এরপর তারা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।
/জেএ/এজে/