আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে ‘পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ’ মওকুফ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের পাশাপাশি বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এই চার্জ আরোপ না করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।